বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে লোডশেডিংয়ের কারণে জনজীবন অতিষ্ট

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। রাতের চেয়ে দিনের বেলা ঘন্টার পর ঘন্টা চলে লোডশেডিং। এতে করে অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন অফিসের কাজকর্মে ব্যাঘাত ঘটছে। এদিকে গ্রাহকদের অভিযোগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অফিসের জরুরি বিভাগে ফোন করেও কোনো উত্তর পাওয়া যায়নি। আবার কোনো কোনো সময় ফোন রিসিভও করেননি। শহরের শায়েস্তানগর, রাজনগর, শ্যামলী, সার্কিট হাউজ, বেবিষ্ট্যান্ড, জজকোর্ট, পুরাতন হাসপাতাল কোয়ার্টারসহ বিভিন্ন এলাকায় ঘন্টায় ঘণ্টায় লোডশেডিং দেয়া হয়। তবে বিশেষ করে সন্ধ্যার পর সার্কিট হাউজ ও বেবিষ্ট্যান্ড এলাকায় লোডশেডিং করা হয়। বিভিন্ন প্রাইভেট হাসপাতালের রোগীদের চিকিৎসায় ব্যাঘাত ঘটছে। এ বিষয়ে জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com