বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে পূজা পরিদর্শণকালে সৈয়দ ফয়সল ॥ দেশনেতা তারেক রহমানের নির্দেশে দূর্গাপূজা সফলভাবে পালিত হয়েছে

  • আপডেট টাইম বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য (হবিগঞ্জ-০৪) আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল। তিনি বলেন, “বাংলাদেশ একটি বহু ধর্ম, বহু সংস্কৃতির দেশ। এই দেশের মানুষ সবসময় মিলেমিশে শান্তিতে বসবাস করে আসছে। ধর্ম যার যার, দেশ সবার এই নীতিতে বিএনপি সবসময় বিশ্বাসী। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্ব এইবারের দুর্গাপূজা সার্বিক নিরাপত্তা সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা চাই সবাই মিলেমিশে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ থাকুক।
তিনি আরও বলেন, “বিএনপি বিশ্বাস করে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা আমাদের রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব।
এছাড়াও পূজা মন্ডপ পরিদর্শনে বক্তব্য রাখেন, চুনারুঘাটের সাবেক পৌর মেয়র নাজিম উদ্দীন সামছু, প্রফেসর মোজাম্মেল হায়দার, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com