বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১১১ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী ॥ নবীগঞ্জ উপজেলায় ফসলি জমির শ্রেণি পরিবর্তন করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সাজ্জাদুর রহমান নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার (২০ অক্টোবর) বিকেলে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এ দণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত সাজ্জাদুর রহমান কুর্শি ইউনিয়নের তাহিরপুর গ্রামের আব্দুল শহীদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কুর্শি ইউনিয়নের কাদমা এলাকায় প্রশাসনের অনুমতি ছাড়াই ফসলি জমির শ্রেণী পরিবর্তন করে বাণিজ্যিকভাবে বালু উত্তোলন করছিলেন সাজ্জাদুর রহমান। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানে প্রমাণ মেলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় সাজ্জাদুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম বলেন, “ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com