বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের মোল্লারাই গ্রামে জায়গা দখল করে দেয়াল নির্মাণের চেষ্টা ইউএনও’র নিকট অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার মোল্লারাই গ্রামে অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলীর জমি জোরপূর্বক দখল করে দেয়াল নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে ইউএনও উভয় পক্ষকে নোটিশ প্রদান করেছেন। জানা যায়, নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের মোল্লারাই গ্রামের (অব.) নির্বাহী প্রকৌশলী আবু জাহেদ চৌধুরী মৌজা বাজকাশারা, জেএল নং ৯৮, খতিয়ান নং ১৯৫, দাগ নং ৩২৩ মোট ৩৪ শতক বাড়ি রকম ভূমির পৈত্রিক মালিক।
সম্প্রতি একই গ্রামের মনিরুজ্জামান চৌধুরীর পুত্র জার্মান প্রবাসী মশিউর রহমান চৌধুরী জোরপূর্বক ওই জমির চার ফুট ভেতরে ঢুকে দেয়াল নির্মাণের কাজ শুরু করেন।
এ ঘটনায় ভুক্তভোগী (অব.) নির্বাহী প্রকৌশলী আবু জাহেদ চৌধুরী গত ১৪ অক্টোবর নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উক্ত জমির সীমানা নির্ধারণের জন্য স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও মশিউর রহমান ও তার পরিবার তাতে কর্ণপাত করেননি। ফলে জমি জবরদখলের ঘটনায় আবু জাহেদ চৌধুরী বাদী হয়ে হবিগঞ্জ জেলার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে দরখাস্ত মামলা নং ৩৫৭/২৪ (নবীঃ) এবং নবীগঞ্জ থানায় জিডি নং ৭৪১, তারিখ ১৫/০৫/২০২৪ইং দায়ের করেন। মামলা দায়েরের পর মশিউর রহমান জার্মানিতে ফিরে যান। সম্প্রতি দেশে ফিরে আবারও জোরপূর্বক বাউন্ডারি দেয়ালসহ স্থাপনা নির্মাণের উদ্যোগ নেন।
সরেজমিনে ২০ অক্টোবর (সোমবার) মোল্লারাই গ্রামে গিয়ে দেখা যায়, দেয়াল নির্মাণের জন্য শ্রমিকরা মাটি খননের কাজ করছেন। পাশে কয়েকজন স্থানীয় যুবক তদারকি করছেন। দায়িত্বে থাকা একজন শ্রমিক জানান, “জার্মান প্রবাসী মশিউর রহমান সাহেব বলেছেন এটা তাঁর জায়গা। আমরা তাঁর নির্দেশেই কাজ করছি।”
এ বিষয়ে (অব.) নির্বাহী প্রকৌশলী আবু জাহেদ চৌধুরী বলেন, “আমি বর্তমানে সিলেটে বসবাস করি। আমার তিন ছেলের মধ্যে দুইজন দেশের বাইরে ও একজন ঢাকায় ব্যবসা করে। আমরা কেউ বাড়িতে না থাকায় মশিউর রহমান চৌধুরী লাঠিয়াল বাহিনী নিয়ে জোরপূর্বক আমার জায়গা দখল করে দেয়াল নির্মাণের পাঁয়তারা করছে। এলাকার মুরুব্বিদের মাধ্যমে কাজ বন্ধ রাখার অনুরোধ করলেও তিনি কর্ণপাত করছেন না। বাধ্য হয়ে ইউএনও বরাবরে অভিযোগ করেছি, কিন্তু তবুও কাজ থামছেন না।”
বিষয়টি সম্পর্কে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন বলেন, “আবু জাহেদ চৌধুরীর লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com