বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ সাম্প্রদায়িক সম্পৃতির উজ্জল দৃষ্ঠান্ত-এডিসি আব্দুর রউফ

  • আপডেট টাইম সোমবার, ১৩ অক্টোবর, ২০১৪
  • ৫৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি অনুষ্টিত হয়ে যাওয়া সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দূর্গা পূজা, মুসলমানদের বৃহত ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদ উল আযহা ও বৌদ্ধ ধর্মীয়দের প্রভারনা পূর্নিমা সুন্দর ও সৌহার্দপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় হবিগঞ্জকে সাম্প্রদায়িক সম্পৃতির উজ্জল দৃষ্ঠান্ত বলে উল্লেখ করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুর রউফ। গত মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ স্টাফ কোয়ার্টার মাঠে বৌদ্ধ ধর্মাবলম্বী কর্তৃক আয়োজিত ধর্মীয় উৎসব প্রভারনা পূর্ণিমার পানুস উড্ডয়নের উদ্বোধনকালে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ বৌদ্ধ বিহার সমিতির সভাপতি স্বাধন বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক ডাঃ স্বপন বড়ুয়া।
অতিরিক্ত জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সফিউল্লাহ। সভায় বক্তব্য রাখেন-চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ আহমেদ, সহকারী কমিশনার সাইফুল ইসলাম, ছাই তইল্যা চৌধুুরী, এডঃ রুহুল হাসান শরীফ, দৈনিক মানবকণ্ঠের হবিগঞ্জ প্রতিনিধি আবু হাসিব খান চৌধুরী পাবেল, খোয়াই থিয়েটার কর্মী জুবায়েদ হোসেন প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com