শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন বাহুবলে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জ শহরে গাড়ি থেকে চাঁদাবাজি ॥ আটক ৩ বানিয়াচঙ্গের গুনই গ্রামের আকলিমা হত্যা মামলা আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে ॥ গ্রেপ্তারের দাবী রাজনগর এলাকায় অবৈধ দোকানপাট দখলমুক্ত করতে পৌরসভার অভিযান হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ঘটনায় চালকের মৃত্যু নবীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

ইমামবাড়ি বাজারে সব দোকানপাঠ ছিল বন্ধ ॥ বাজার করতে এসে খালি হাতে ফিরেছেন কেউ কেউ

  • আপডেট টাইম সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে সংঘর্ষের ঘটনায় গতকাল রবিবার বাজারের সব দোকান-পাঠ বন্ধ ছিল। কয়েকটি ফার্মেসী ছাড়া কোন ব্যবসা প্রতিষ্ঠানই খোলা ছিলনা। এমনকি মাছ বাজারও বন্ধ ছিল। গ্রামাঞ্চল থেকে কিছু লোক বাজার-সওদা করতে এসে খালি হাতে ফিরে গেছেন। তবে এলাকার পরিস্থিতি স্বাভাবিক ছিল। উত্তেজনাপূর্ণ কোন কিছু চোখে পড়েনি।
এদিকে সংঘর্ষের ঘটনাটি সালিসে মিমাংসার উদ্যোগ নেয়া হয়েছে। নবীগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান সেফু, কালিয়ারভাঙ্গা ইউপি চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরী ও খাগাউড়া ইউপি চেয়ারম্যানসহ আরো কয়েকজন মিলে উভয় পক্ষের সাথে আলোচনা করে বিষয়টি সালিসে মিমাংসার উদ্যোগ নেন। তাদের মাধ্যমে সালিস বসার তারিখ করা হবে বলে সূত্রে জানা গেছে।
উল্লেখ্য যে, মিষ্টির কার্টুনের ওজন নিয়ে ইমামবাড়ি বাজারের ব্যবসায়ী সন্দলপুর গ্রামের রঙ্গিলা মিয়ার ছেলে আমির উদ্দিন ও স্থানীয় টুকচানপুর গ্রামের নইজ্জা মিয়ার ছেলে সাদমান আহমেদ ইমনের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখালেখি হয়। এ নিয়ে গত শনিবার সন্ধার দিকে ইমনকে মারধর করে আমির উদ্দিন। এর জের ধরে রাতের আধারে টর্চলাইট জ¦ালিয়ে উভয়পক্ষের কয়েকটি গ্রামের মানুষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে প্রায় অর্ধশত আহত হয়। পরে নবীগঞ্জ ও বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরে সেনাবাহিনীও ঘটনাস্থলে যায়।
এদিকে ঘটনার পরপরই নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: রুহুল আমিন ইমামবাড়ি বাজারে এসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে পরদিন রবিবার বাজার বন্ধ রাখার ঘোষণা দেন। আজ সোমবার থেকে বাজারের স্বাভাবিক অবস্থা ফিরে আসবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com