বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জের তিন ইটভাটার মালিকের বিরুদ্ধে ব্যবসায়ীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ

  • আপডেট টাইম সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কাচা ইট ক্রয়ের নামে অগ্রিম টাকা নিয়ে প্রতারনা করেছে তিন ইট ভাটার মালিক। ফলে মামুন মিয়া নামে এক ব্যবসায়ী এখন পথে বসেছে। তাদের কাছে টাকা চাইলে উল্টো হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
গতকাল রবিবার সকাল ১১টায় হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ অভিযাগ করেন শহরের রাজনগর এলাকার পাইপাস সড়কের বাসিন্দা ব্যবসায়ী মামুন মিয়া। লিখিত অভিযোগে তিনি বলেন, আমি একজন ইট ব্যবসায়ী। বিভিন্ন ইটভাটা থেকে কাচা ইট ক্রয় করে থাকি। ২০১৯ সালে চুনারুঘাট উপজেলর অনিক বিক্সস থেকে ২৮ হাজার টাকা কাচা ইট ক্রয় করি। কিন্তু ইট প্রদানের সময় আসলে ভাটার মালিক কাউছারুল গনি বিভিন্ন ধরনের টালবাহানা শুরু করেন। এছাড়া তার ভাই ফয়জুল গনির মালিকানাধীন ইটভাটা অন্যন্যা ব্রিকস থেকে ২০১৮ সালে ৩৩ লাখ ৭৩ হাজার ৭৫০ টাকার ইট ক্রয় করি কিন্তু ইট দেয়ার সময় আসলে তিনিও দেয় দিচ্ছি বলে সময় জ্ঞাপন করেন। এছাড়া নছরতপুর সড়কের মুন ব্রিকস এর মালিক এবাদুর রহমান শাহাজাহান এর নিকট থেকে ২০১৮ সালে ১৪ লাখ ৪২ হাজার টাকা কাচা ইট ক্রয় করে টাকা পরিশোধ করি কিন্তু ইট দেয়ার সময় তিনি সময় জ্ঞাপন করে কিন্তু আমাকে ইট বুজিয়ে দেন না। আমি এ বিষয়ে তাদের নিকট আমার পাওনা টাকা চাইলে তারা উল্টো আমাকে হত্যা করে লাশ বস্তাবন্ধি করে ফেলে দেয়ার হুমকি দেন। এতে করে আমি চরম নিরাপত্তাহীনতায় ভূগছি তিনি অভিযোগ করেন তিন ব্যক্তির নিকট তার ১ কোটি ৩২ লাখ টাকা পাওনা রয়েছে। তারা প্রভাবশালী হওয়ার কারনে তাদের বিরুদ্ধে কোন ধরনের প্রদক্ষেণ গ্রহন করতে পারছেন না। এ জন্য তিনি সেনাবাহিনী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com