সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

মাধবপুরের সৈয়দ শাহজাদার ইন্তেকাল

  • আপডেট টাইম সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৫৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের নোয়াপাড়া ইটাখোলা সাহেব বাড়ির প্রবীণ সন্তান, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি সৈয়দ মোঃ মোস্তাহেদ উদ্দিন শাহজাদা গতকাল ভোর রাত ৩:০৫ মিনিটে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী এক ছেলে এক মেয়ে ভাই বোন সহ অসংখ্য গুণগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি ছিলেন একজন সৎ, বিনয়ী ও সমাজসেবামূলক মানুষ। জীবদ্দশায় তিনি স্থানীয় সমাজে মানুষের কল্যাণে অসামান্য অবদান রেখেছেন। তার সততা, মানবিকতা ও বিনয়ী চরিত্রের কারণে এলাকার মানুষের মনে তিনি বিশেষ স্থান অধিকার করেছিলেন। তার মৃত্যুতে মাধবপুর ও চুনারুঘাটের রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী মহলে শোকের ছায় নেমে এসেছে। গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মাধবপুর-চুনারুঘাট আসনের সাবেক সংসদ সদস্য ও সায়হাম গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোঃ ফয়সল, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেলসহ বিএনপি নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। গতকাল বাদ আছ নোয়াপাড়া সাহেব বাড়িতে মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com