শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মুক্তিযোদ্ধা বেন মিয়া আর নেই

  • আপডেট টাইম সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৯৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও ১১নং বাঘাসুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, মহান মুক্তিযুদ্ধের বীর সন্তান মোঃ আলাউদ্দিন তালুকদার (বেনু মিয়া) আর নেই।
গতকাল রবিবার (১৯ অক্টোবর) ভোর ৫টায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন তালুকদার ছিলেন মাধবপুর উপজেলার একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ, সমাজসেবক ও মুক্তিযুদ্ধের সংগঠক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি স্থানীয় উন্নয়ন, শিক্ষা ও মানবসেবায় অসামান্য ভূমিকা রেখে গেছেন। নীতিনিষ্ঠ ও ত্যাগী নেতা হিসেবে এলাকায় তিনি সর্বজনস্বীকৃত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। তিনি স্ত্রী, ১০ পুত্র, ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহযোদ্ধা ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বাঘাসুরা ইউনিয়ন পরিষদ, এলাকার সর্বস্তরের জনগণের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আত্মার মাগফেরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com