শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সিলেট ভিউ’র সেরা জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক জাকারিয়া চৌধুরী

  • আপডেট টাইম সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৮০ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ ‘একযুগ পেরিয়ে নবযুগে, নবোদ্যমে’ এই স্লোগান নিয়ে বৃহত্তর সিলেটের প্রথম ও পাঠকপ্রিয় অনলাইন গণমাধ্যম সিলেটভিউ২৪ডটকম ও সিলেট ভিউ মাল্টিমিডিয়ার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গেল ৩ বছর যাবত পেশাগত দায়িত্ব পালনে একনিষ্টতা ও বিশেষ অবদান রাখায় প্রতিনিধি সম্মেলন-২০২৫ এ সেরা জেলা প্রতিনিধি হিসেবে নির্বাচিত করা হয় সিলেট ভিউ-এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক জাকারিয়া চৌধুরীকে। এসময় তার হাতে সম্মাননা ক্রেস্ট ও প্রশংসাপত্র তুলে দেয়া হয়। একই সঙ্গে জেলা প্রতিনিধি থেকে ‘নিজস্ব প্রতিবেদক’ পদে পদোন্নতি দেয়া হয় তাকে। গত শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় নগরীর জিন্দাবাজারের বারুতখানাস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়ে সন্ধ্যায় সমাপ্ত হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী, সিলেটভিউ২৪ডটকম’র সম্পাদক ও প্রকাশক শাহ দিদার আলম চৌধুরী নবেল, সহকারী সম্পাদক পিংকু ধর ও সিলেটভিউ২৪ডটকম’র সিনিয়র সাব এডিটর শাকিল জামান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন- সিলেটভিউ২৪ডটকম’র নিউজ ইনচার্জ এনামুল কবীর, সিলেটভিউ২৪ডটকম’র বানিয়ায়াচং উপজেলা প্রতিনিধি জসিম উদ্দিন, মাধবপুর উপজেলা প্রতিনিধি সানাউল হক চৌধুরী শামীম, আজমিরীগঞ্জ উপজেলা প্রতিনিধি এনামুল হক মিলাদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com