বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরের ৩৪ মাদক মামলার চিহ্নিত আসামী আকবর গ্রেপ্তার

  • আপডেট টাইম রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৯৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ৩৪টি মাদক মামলার আসামী চিহ্নিত মাদককারবারি আকবর মিয়া (৬০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোর রাতে মাধবপুর থানার পুলিশ পশ্চিম মাধবপুরে বিশেষ অভিযান চালিয়ে আকবর মিয়াকে গ্রেপ্তার করে। পরে তার বাড়ি তল্লাশি করে ১০৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২ কেজি গাঁজা জব্দ করা হয়। তাকে আদালতের মাধ্যমে শনিবার হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্র জানায়, আকবর প্রায় ২০ বছর ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। একাধিকবার গ্রেপ্তার ও কারাগারে পাঠানো হলেও তিনি সংশোধিত হননি। তার কার্যক্রমের কারণে পশ্চিম মাধবপুরে অনেক তরুণ-তরুণী মাদকাসক্ত হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেন, মাদক জগতের ভয়ঙ্কর এক নাম আকবর। আকবরের বাড়ির আশেপাশে গড়ে উঠেছে মাদক কেনাবেচার আস্তানা। তার ব্যবসার প্রভাবে এলাকার তরুণরা নেশার ফাঁদে পড়েছে। মাদক কিনতে টাকা যোগাড় করতে গিয়ে ছিনতাই ও চুরি বেড়ে গেছে। বহু পরিবারের সন্তান নেশার কারণে বিপথগামী হয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ উল্যা বলেন, “আকবরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে। এ ধরণের অপরাধে কাউকেই ছাড় দেওয়া হবে না।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com