বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয় ॥ ১টি কলেজে পাস করেননি একজনও নিম্নহার অনেক কলেজের

  • আপডেট টাইম শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় ঘটেছে। জেলায় শতভাগ ফেল হওয়া একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান মাধবপুরের সৈয়দ সঈদ উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ। এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া সাতজন শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি।
এছাড়া জেলার আরও ৫টি প্রতিষ্ঠানে পাসের হার ১০ শতাংশের নিচে। ৪৩টি প্রতিষ্ঠানে পাসের হার ৫০ শতাংশেরও কম। এসব তথ্য উঠে এসেছে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফল বিশ্লেষণে। ৯০ শতাংশের বেশি শিক্ষার্থী অকৃতকার্য হওয়া পাঁচটি প্রতিষ্ঠান হলো- বানিয়াচংয়ের রত্না উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে ১১ জনের মধ্যে ১জন পাস; লাখাইয়ের মোড়াকরি হাইস্কুল অ্যান্ড কলেজ ২০ জনের মধ্যে ১জন পাস; ভবানীপুর হাইস্কুল অ্যান্ড কলেজ ১৮ জনের মধ্যে ১জন পাস; সদর উপজেলার জে কে অ্যান্ড এইচ কে হাইস্কুল অ্যান্ড কলেজ ১২৪ জনের মধ্যে ১৩ জন পাস এবং চুনারুঘাট উপজেলার শানখলা আলীম মাদরাসায় ১৩ জনের মধ্যে ১জন পাস। অর্ধেকের বেশি শিক্ষার্থী ফেল করেছে এমন প্রতিষ্ঠানের মধ্যে মাধবপুরের ১০টি প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া বানিয়াচংয়ে ৪টি, লাখাইয়ে ৩টি, সদর উপজেলায় ৯টি, নবীগঞ্জে ৪টি, চুনারুঘাটে ৭টি, শায়েস্তাগঞ্জে ২টি, বাহুবলে ৩টি এবং আজমিরীগঞ্জ উপজেলায় ১টি প্রতিষ্ঠান রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com