বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে জমি নিয়ে বিরোধের জের দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫

  • আপডেট টাইম শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই গ্রামবাসির সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরের দিকে সুদীন গ্রাম ও পাশর্^বর্তী মুরাগাও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সুদীন গ্রামের মকবুল হোসেন ও পাশর্^বর্তী মুরাগাও গ্রামের ফরিদ মিয়ার মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল উভয়পক্ষের লোকজনের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। খবর পেয়ে বাহুল থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হয়েছে।
এ বিষয়ে বাহুল মডেল থানার ওসি আমিনুল ইসলাম বলেন- উভয় পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ছিল। এরই জের ধরে তারা সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ওসি বলেন-এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com