বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে জনদুর্ভোগ লাঘবে আশরাফ উদ্দিনের ভূমিকা ॥ ৩টি সড়ক পুনঃসংস্কারে অনুমোদন

  • আপডেট টাইম শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৪২ বা পড়া হয়েছে

নবীগঞ্জের বিশিষ্ট সমাজকর্মী, রোটারিয়ান আশরাফ উদ্দিনের দীর্ঘ ৫ মাসের প্রচেষ্টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে উপজেলার তিনটি সড়ক পুনঃসংস্কারের অনুমোদন পাওয়া গেছে। বর্তমানে এসব সড়কের কাজ টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। আশরাফ উদ্দিনের নিজ গ্রাম নবীগঞ্জ সদর ইউনিয়নের দত্তগ্রাম সড়ক পুনঃসংস্কারের অনুমোদন দিয়েছে সড়ক ও জনপথ মন্ত্রণালয়। দীর্ঘ পাঁচ মাসের নিরলস প্রচেষ্টার ফল হিসেবে গয়াহরি-দত্তগ্রাম সড়ক পাকাকরণে ১ কোটি ২৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন হয়েছে। এছাড়া নবীগঞ্জের রুদ্রগ্রাম রোড (চৌধুরী বাজার-আইনগাঁও সড়ক) সাড়ে ১০ কোটি টাকা ব্যয়ে এবং করগাঁও ইউনিয়নের নবীগঞ্জ কলেজ রোড হতে করগাঁও হয়ে পাঞ্জারাই বাজার রাস্তা সংস্কার কাজও অনুমোদনের পর টেন্ডার প্রক্রিয়ায় রয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে সমাজকর্মী আশরাফ উদ্দিন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন এবং স্থানীয় প্রকৌশল কর্মকর্তার সঙ্গে এসব সড়ক পুনঃসংস্কার বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎ করেন।
স্থানীয়রা জানিয়েছেন, অনুমোদিত সড়কগুলো পুনঃসংস্কার হলে দীর্ঘদিনের যানবাহন চলাচলের দুর্ভোগ লাঘব হবে।
উল্লেখ্য, সমাজসেবক আশরাফ উদ্দিন ইতোমধ্যে নবীগঞ্জ-বাহুবল অঞ্চলের বিভিন্ন ইউনিয়নে প্রায় শতাধিক ব্রিজ ও কালভার্ট নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর নিরলস ও স্বেচ্ছাসেবামূলক প্রচেষ্টায় সাধারণ জনগণসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।-প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com