বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাট পৌর মেয়রের অকাল মৃত্যুতে পৌর পরিষদের শোক সভা ও র‌্যালী

  • আপডেট টাইম সোমবার, ১৩ অক্টোবর, ২০১৪
  • ৪৯৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভার জননন্দিত মেয়র আলহাজ্ব মোহাম্মদ আলীর অকাল মৃত্যুতে গতকাল রবিবার সকালে পৌর পরিষদের উদ্যোগে এক শোক সভার আয়োজন করা হয়। শোক সভায় সভাপতিত্ব করেন প্যানেল মেয়র মোঃ হরমুজ আলী। বক্তব্য রাখেন চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন বাচ্চুু, কাউন্সিলর যথাক্রমে তাজুল ইসলাম কাজল, আব্দুল হান্নান, মোহাম্মদ রহম আলী, মোঃ আঃ হক, মোঃ সৈয়দ মিয়া, মোঃ ইউনুস মিয়া, আব্দুল জলিল, সুফিয়া আমিন বেবি, ফেরদৌসি আক্তার, পাবনা আক্তার, মোঃ ফরিদ মিয়া, পৌর প্রকৌশলী সারোয়ার হোসেন, পৌর সচিব মোঃ ইসমাইল মিয়া, রেজাউল করিম প্রমুখ। বক্তারা বলেন, মেয়র মোহাম্মদ আলীর মৃত্যুতে চুনারুঘাট পৌরসভায় যে শূন্যতা দেখা দিয়েছে তা আর কখনও পুরণ হবার নয়। এসময় পৌর কার্যালয়ে এক আবেগ ঘন পরিবেশ সৃষ্টি হয়। পরে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও কাউন্সিলরগণ খালি পায়ে এক শোক র‌্যালী বের করে পৌর শহর প্রদক্ষিণ শেষে মরহুমের কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com