বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে পুলিশের উপর হামলা এসআইসহ আহত ৪ ॥ আটক ২

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১১৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে আদালতের নির্দেশে শিশু উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ ঘটনায় এসআই মিজানুর রহমানসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। অপর আহতরা হলেন, কনস্টেবল শরীফ আহমেদ, শাহেদ আহমেদ ও সুজন কান্তি। তারা মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। গতকাল বুধবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের গাজীপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর গ্রামের আকিল মিয়া ও তাঁর সাবেক স্ত্রী নাজমা আক্তার দিপ্তীর মধ্যে বিবাহবিচ্ছেদের পর তাদের সন্তানের অভিভাবকত্ব নিয়ে বিরোধ দেখা দেয়। সন্তান উদ্ধারের জন্য দিপ্তী আদালতে ১০০ ধারায় মামলা করেন। আদালতের নির্দেশে বুধবার দুপুরে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান শিশুটিকে উদ্ধারে গেলে আকিল মিয়া ও তার পরিবারের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা পুলিশের ওপর হামলা চালায়।
এসময় এসআই মিজানসহ চার পুলিশ সদস্য আহত হন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এস আই মিজানুর রহমান ঘটনার স্বীকার করে বলেন, আদালতের নির্দেশ পালন করতে গিয়ে তাদের ওপড় বেআইনিভাবে হামলা করেছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল্লাহ বলেন, এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com