বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জেলা প্রশাসকের সাথে হবিগঞ্জ জেলা ব্রিকফিল্ড মালিক সমিতির মতবিনিময়

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা প্রশাসকের সাথে হবিগঞ্জ জেলা ব্রিক ফিল্ড মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ১৫ অক্টোবর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান। সভায় ব্রিকফিল্ড মালিক সমিতির পক্ষে উপস্থিত ছিলেন- জেলা ব্রিক ফিল্ড মালিক সমিতির সভাপতি রোটরিয়ান মো: মোতাব্বির হোসেন। উপস্থিত ছিলেন জেলা ব্রিক ফিল্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা কুতুব উদ্দিন, সৈয়দ মতিউর রহমান পেয়ারা, নুর ইসলাম, মোঃ শাহীন মিয়া, সুহেল চৌধুরী, আব্দাল মিয়া, মামুনুর রশিদসহ জেলার সকল ব্রিকফিল্ড মালিকবৃন্দ। সভায় বক্তারা বলেন- সরকারি বিধির প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন সময়ে পরিবেশ বান্ধব ইট তৈরিতে কাজ করে যাচ্ছি। সরকারের সিদ্ধান্ত অনযায়ী ২০২৬ সাল পর্যন্ত জিগজাগ পদ্ধতিতে ইট ভাটা চালানোর কথা রয়েছে। কিন্তু হঠাৎ করে সিলেট বিভাগের সরকারের কিছু অতি উৎসাহী কর্মকর্তা পরিবেশ দূষণের দোহাই দিয়ে অনেক ভাটা বন্ধ করে দেয়ার পায়তারা করছে। এতে আমরা অনেক ক্ষতির সম্মুখিন হবো। সহায় সম্ভব হারিয়ে আমাদের পথে বসতে হবে। হাজার হাজার শ্রমিক তাদের কর্ম হারিয়ে বেকারত্বের জীবন বা হতাশার নিমজ্জিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই ব্যবসায়ীদের ক্ষতির মুখ থেকে বাচানো এবং অসংখ্য মানুষের কর্মজীবন রক্ষার জন্য আমরা আপনার মাধ্যমে সরকারের নিকট আকুল আবেদন জানাচ্ছি। আশা করি আমরা ন্যায় পাব। এ সময় জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান, বিষয়টি সরকারের উচ্চ মহলে অবগত করার আশ^াস প্রদান করেন। তিনি বলেন, আমরা কারো ক্ষতি চাই না। আমরা চাই নতুন নতুন কমংসংস্থান তৈরী করে দেশের বেকারত্বের সমস্যা সমাধান করা। ইনশা আল্লাহ আপনাদের ব্যাপারেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com