শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ক্রীড়া সামগ্রী বিতরণকালে হুইপ জি কে গউছ ॥ শেখ হাসিনার অপকর্মের বিচার মানুষ দেখতে চায় সিলেট ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাধবপুর তেলিয়াপাড়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান নবীগঞ্জের কায়স্থগ্রাম-দেবপাড়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত রেকর্ড দামে চা বিক্রি উমেদনগরে বিদ্যুতের তার কাটতে গিয়ে যুবকের মৃত্যু বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বাহুবলে হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

নবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে জেলা-জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৩০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্সের এক অভিযানে এক ব্যক্তিকে জরিমানা ও কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তা ব্যক্তির নাম মো. হায়দর আলী। তিনি নবীগঞ্জ উপজেলার নগরকান্দি গ্রামের আকরম উল্লার পুত্র। গতকাল সোমবার (১৩ অক্টোবর) সকাল ৯ ঘটিকায় উপজেলার দীঘলবাগ, ইনাতগঞ্জ ও সদর ইউনিয়নের তিনটি স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। নবীগঞ্জ উপজেলার নগরকান্দি গ্রামের আকরম উল্লার পুত্র হায়দর আলীর দোকানঘর থেকে তাকে আটক করা হয়। অভিযান চলাকালে নিষিদ্ধ মাদকদ্রব্য সেবন করে জনশৃঙ্খলা বিনষ্ট করার অপরাধে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ১৫ দিনের কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে উপজেলা প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে মাদকবিরোধী এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com