বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার প্রার্টি কর্ণওয়াল পদে নির্বাচিত হলেন নবীগঞ্জের রাব্বানী

  • আপডেট টাইম সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের জেলার নবীগঞ্জের দীঘলবাগ ইউনিয়নের গালিমপুর গ্রামের গোলাম রব্বানী যুক্তরাজ্যের কর্নওয়াল এরিয়ার লেবার পার্টির এক্সিকিউটিব বোর্ডে (বি,এ,এম,ই) অফিসার পদে নির্বাচিত হয়েছেন। তিনি গালিমপুর গ্রামের মরহুম আব্দুল জব্বার মাষ্টারের সন্তান। গোলাম রব্বানী বাংলাদেশ সহ যুক্তরাজ্যে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত। বি,এ,এম,ই (ব্লাক,এশিয়ান,মাইনরটি,এথনিক) হিসাবে ওনার কাজ হলো বাংলাদেশ, পাকিস্থান, ভারতসহ এশিয়ান, আফ্রিকান, আরাবিক, এমনকি আরও অন্যান্য দেশের কর্নওয়ালে অবস্থিত বিভিন্ন কমিউনিটি মানুষের নাগরিক ও হেলথ, ইমিগ্রেশন সহ বিভিন্ন সেবার বিভিন্ন দাবিগুলা উপস্থাপনা করবেন স্থানীয় এম.পিকে। গোলাম রব্বানী গণঅধিকার পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সহসভাপতি। এছাড়া তিনি বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠন ও সেবামূলক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে নিপীড়িত, অধিকার বঞ্চিত মানুষের পক্ষে কাজ করে আসছেন। গোলাম রব্বানী যুক্তরাজ্যে লেবার পার্টির কর্ণওয়াল এক্সিকিউটিভ বোর্ডে বি এ,ই অফিসার নির্বাচিত হওয়ায় এলাকা সহ সমাজ ও সাধারন মানুষের কল্যানে অবদান রাখার অনন্য সুযোগ তৈরী হয়েছে। তিনি দেশ ও সমাজের কল্যানে জেরালো ভূমিকা রাখতে পারবেন বলে এলাকাবাসী আশাবাদ পোষন করেন। গোলাম গোলাম রব্বানী যুক্তরাজ্যে বিএমআই অফিসার নির্বাচিত হওয়ার পরই স্থানীয় এম পি বরাবরে একাধিক দাবী উত্থাপন করেন। এট মধ্যে ইসরাইল কর্তৃক গাজায় অমানবিকভাবে শিশু মহিলাসহ নানা বয়সী মানুষ হত্যা, দূর্গতদের খাবার পৌছে দিতে বাধা প্রধানসহ সকল অমানবিক কর্মকান্ড অচিরেই বন্ধ করার জন্য বিশ্ব বিবেকের প্রতি জোর আহবান জানান। যুক্তরাজ্য সরকার স্কীল ওয়ার্কার ভিসায় যারা এসেছেন তাদের ১০ বছর করার প্রস্তাবকে ৫ বছর আগে যা ছিল সেটা বহাল রাখার দাবীসহ বাৎসরিক ফি সাধ্যের মধ্যে কমিয়ে আনার দাবী পেশ করেন। ওনার সরাসরি কাজ হলো স্থানীয় এম.পি র সাথে সরাসরি কমিউনিটি মানুষ এর দুর্ভোগ এর ব্যাপারে বিভিন্ন দাবি তুলে ধরা যাহা পার্লামেন্ট পর্যন্ত যাবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com