মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে মারধোর করে ভাবীকে ঘর থেকে বের করে তালা দিল দেবর

  • আপডেট টাইম সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৯৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার রাণীগাওঁ গ্রামে আপন ভাবীকে বেদরক মারধোর করে জোরপুর্বক সন্তানসহ ঘর থেকে বের করে দিয়ে ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে দেবর। পরে অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল গিয়ে ভাবী মাসকুরা বেগম ও তার সন্তানদেরকে ঘরের তালা খোলে দিয়ে ফিরিয়ে দিয়েছেন নিজ বাসস্থানে। অভিযোগ সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের রাণীগাওঁ গ্রামের মৃত আরব আলীর প্রবাসী ছেলে তোফাজ্জুল হক একই ইউনিয়নের চানপুর গ্রামের আব্দুর রহিমের মেয়ে মাসকুরা বেগমকে প্রায় ১৫ বছর পূর্বে বিয়ে করেন। বিয়ের কিছু দিন পরেই তোফাজ্জুল হক দুবাই প্রবাসে চলে যায়। কয়েক বছর পর পর ছুটিতে দেশে আসা যাওয়া করেন। প্রবাসী তোফাজ্জুল হকের স্ত্রী আড়াই বছরের শিশু সন্তানকে নিয়ে এক ঘরে বসবাস করে আসছেন। কিন্তু প্রায়ই দেবর মঈনুল হক স্বামীর অনুপস্থিতির সুযোগে অশ্লালীন আচরণসহ মারধোর করে আসছে। গত শনিবার (১১ অক্টোবর) দুপুরে বেদরক মারপিট করে আড়াই বছরের শিশু বাচ্চাসহ ভাবী মাসকুরা বেগমকে ঘর থেকে বের করে দিয়ে রুমে তালা ঝুলিয়ে দেন। নিরুপায় হয়ে প্রবাসী স্বামীর সাথে যোগাযোগ করে মাসকুরা বেগম পিত্রালয়ে আশ্রয় নেন। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় একখানা দরখাস্ত দিলে এএসআই হিল্লোল তালুকদার এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পান। এ সময় দেবর মঈনুল হক’কে ডেকে এনে ঘরে তালা খোলে শিশু বাচ্চাসহ মাসকুরা বেগমকে নিজ ঘরে ফিরিয়ে দেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে মাসকুরা বেগমের পিতা মাওঃ আব্দুর রহিম বলেন, তার মেয়ে মাসকুরা বেগমকে প্রায় দেবর মঈনুল হক মারধোর করে। এলাকার মুরুব্বীয়ানদের জানালেও সে কোন শালিস বিচার মানতে নারাজ। অসহায় হয়ে আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com