বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ জেলা ডেকোরেটার্স মালিক সমিতির কমিটি গঠন ॥ কদ্দুছ সভাপতি, রিয়াজ সাধারণ সম্পাদক

  • আপডেট টাইম সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ডেকোরেটার্স মালিক সমিতির কার্যাকরি কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা গতকাল রবিবার দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ গোলাম সারওয়ারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আলী ইদ্রিছ হাইস্কুলের প্রধান শিক্ষক লিটন আহমেদ, সিলেট জেলা ডেকোরেটার্স মালিক সমিতির সভাপতি আব্দুল জব্বার, সহ-সভাপতি নজরুল ইসলাম, মৌলভীবাজার জেলা সহ-সভাপতি স্বপন দেব, সাধারণ সম্পাদক লোকমান আহমেদ, জাহিদুল হক, চন্দন চৌধুরী, তাউস তালুকদার, ইমরান মিয়াসহ অনেকেই। সভাশেষে সকলের সর্বসম্মতিক্রমে পরে ৫ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ জেলা ডেকোরেটার্স মালিক সমিতির কমিটি গঠন করা হয়।
কমিটির সভাপতি চাদনী ডেকোরেটার্স এর মালিক আব্দুল কদ্দুছ, সাধারণ সম্পাদক আলবারাকা ডেকোরেটার্স এর মালিক রিয়াজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রাজধানী ডেকোরেটার্স এর মালিক মো: আশরাফ উদ্দিন, কোষাধ্যক্ তামান্না ডেকোরেটার্স এর মালিক হাবিবুর রহমান ও প্রচার সম্পাদক শাহী ডেকোরেটার্স এর মালিক তাউস তালুকদার। এই ৫ সদস্য বিশিষ্ট কমিটিকে দ্রুত সময়ের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠন করতে দায়িত্ব দেয়া হয়েছে। সভায় ডেকোরেটার্স এর মালিকগনসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com