সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে মৃত ভাইয়ের স্ত্রী-সন্তানকে তাড়িয়ে দিয়ে জায়গা দখলের চেষ্টা

  • আপডেট টাইম সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে মৃত ভাইয়ের স্ত্রী-সন্তানকে তাড়িয়ে দিয়ে জায়গা দখলের চেষ্টায় লিপ্ত হয়েছেন। এর প্রতিবাদ করায় অপর ভাইদের হুমকী প্রদান করছেন। এ ঘটনায় সাজু আহমেদ চৌধুরী বাদী হয়ে হুমকীদাতা আপন ভাই তুহিন আহমদ চৌধুরীর বিরুদ্ধে নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের শাহবাজপুর বড় বাড়ির মৃত আবুল খায়ের চৌধুরীর পুত্র সাজু আহমেদ চৌধুরী তার বড় ভাই তুহিন আহমেদ চৌধুরীকে অভিযুক্ত করে নবীগঞ্জ থানায় দেয়া অভিযোগে উল্লেখ করেন, তার বড় ভাই তুহিন চৌধুরী মাদক সেবন করে প্রায়ই বাড়িতে উশৃঙ্খল আচরণ করে। বাদীসহ অপরাপর ভাইয়েরা তাকে নেশাজাতীয় দ্রব্য সেবন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করলে সে ক্ষিপ্ত হয়ে ভাইদের গালমন্দ করে। তার বড় ভাই রুকু চৌধুরী মারা যাবার পর তুহিন চৌধুরী বড় ভাইয়ের স্ত্রী কলি বেগমকে ঘর থেকে বের করে দেয়ার জন্য বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করে। সম্প্রতি বিষয় নিয়ে কলি বেগম তার দেবর লন্ডনী প্রবাসী রাজু আহমদ চৌধুরী সাথে কথা বলেন। তুহিন চৌধুরী জানতে পেরে ক্ষিপ্ত হয়ে কলি বেগমের সাথে খারাপ আচরণ করে। বাদী সাজু চৌধুরী এর প্রতিবাদ করলে তাকেও অকথ্য ভাষায় গালমন্দ করে এবং কলি বেগমের পক্ষে কথা বললে তাকেও বাড়ি থেকে বের করে দেয়ার হুমকি প্রদান করেন। এদিকে বিবাদী তুহিন চৌধুরী ফোন করে লন্ডন প্রবাসী ভাই রাজু আহমেদ চৌধুরীকে অশ্লীল ভাষায় গালমন্দ করে দেশে আসলে তাকে দেখে নেয়া হবে বলে হুমকী প্রদান করেন।
এদিকে গত ২৫ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে বিবাদী তুহিন চৌধুরী তার বড় ভাই মৃত রুকু চৌধুরীর স্ত্রী কলি বেগমকে ঘর থেকে বের হয়ে যাবার জন্য বলে হাকডাক শুরু করে। এতে তার ভাতিজিরা ভয় পেয়ে যায়। বাদীর ধারণা কারো প্ররোচনায় তুহিন চৌধুরী এমন আচরণ করছেন। বাদীর আশংকা, এ অবস্থায় বিবাদী যেকোন সময় তাদের পরিবারে বড় ধরণের ক্ষতি করতে পারেন এবং প্রবাসী ভাই রাজু চৌধুরী দেশে আসলে তুহিন চৌধুরীর দ্বারা আক্রান্ত হওয়ার আশংকা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com