মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচংয়ের এসিল্যান্ডের অপসারণের দাবীতে আগামীকাল সোমবার সমাবেশ

  • আপডেট টাইম রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং ভূমি অফিসে আসা সেবা গ্রহীতাদের সাথে অব্যাহতভাবে অসদাচরণ ও সামান্য কারণে ছুঁতো ধরে সেবা প্রত্যাশীদের দিনের পর দিন হয়রানি এবং ১নং উত্তর পূর্ব ইউনিয়ন পরিষদের নাগরিকদের সেবাপ্রাপ্তিতে এসিল্যান্ড ইসমাইল রহমান কর্তৃক চরম হয়রানির প্রতিবাদে ফুঁসে উঠেছেন বানিয়াচংয়ের জনতা। তার (এসিল্যান্ডের) অপসারণের দাবীতে আগামীকাল সোমবার স্থানীয় শহীদ মিনারে সর্বস্তরের জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। জানা যায়, গত বৃহস্পতিবার নিজের নামে নামজারির শুনানির তারিখে এসিল্যান্ডের কাছে যান প্রখ্যাত ইসলামী বক্তা মুফতি নাসির উদ্দিন সৌরভ। এ সময় এসিল্যান্ড ইসমাইল রহমান মুফতি সৌরভের সাথে চরম দুর্বব্যবহার করেন। এ খবর সর্বত্র ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় জনতা। বৃহস্পতিবার রাতে বানিয়াচং নাগরিক কমিটির সেক্রেটারী যুগান্তর পত্রিকার বানিয়াচং প্রতিনিধি জীবন আহমেদ লিটন তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুকে এসিল্যান্ডের বিরুদ্ধে আন্দোলনের পরামর্শ দেন। এতে শত শত ভূক্তভোগী নিজেদের হয়রানির চিত্র উল্লেখ করে আন্দোলনের প্রতি জোর দেন। গতকাল শনিবার স্থানীয় কাজী মহল্লা গ্রামের সৈয়দ ফয়ছল আহমেদ ফেসবুকে পোস্ট দিয়ে আগামীকাল সোমবার সকাল ১০ টায় বানিয়াচং শহীদ মিনারে বিক্ষোভ কর্মসূচীর ঘোষণা করে সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানান। তার আহ্বানের পর জমিয়ত নেতা মাওলানা আব্দুল জলিল ইউছূফী, হবিগঞ্জ-২ আসনের জমিয়তের এমপি প্রার্থী এখলাছুর রহমান রিয়াদসহ ফেসবুকে শতাধিক পোস্ট করে বিক্ষোভ সমাবেশে সমর্থন ও প্রচার করা হয়। উল্লেখ্য, ইতিপূর্বেও এসিল্যান্ড ইসমাইল রহমানের অসদাচরণ, অনিয়ম-দূর্নীতির বিষয়ে জাতীয় এবং স্থানীয় পত্রিকায় একধিকবার সংবাদ প্রকাশিত হয়। এর পরও কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় এ বিক্ষোভের ডাক দিয়েছে ভুক্তভোগীরা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com