রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বাহুবলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২০ জন আহত

  • আপডেট টাইম সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন।
রবিবার (০৫ অক্টোবর ২০২৫) দুপুর আড়াইটার দিকে উপজেলার মিরপুর-শ্রীমঙ্গল রোডের রশিদপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চিৎকার-চেঁচামেচির পরিবেশ সৃষ্টি হয়। খবর পেয়ে কামাইছড়া পুলিশ ফাঁড়ির একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
দুর্ঘটনার কারণে প্রায় ৩০ মিনিট মিরপুর-শ্রীমঙ্গল রোডে যান চলাচল বন্ধ থাকে। পরবর্তীতে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় রাস্তা থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে নেওয়ায় বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com