বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

তত্ত্বাবধায়কের রুমে বসে চিকিৎসা সদর হাসপাতালের ডাক্তার মিহির কান্তি অধিকারীকে শোকজ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালের ডাক্তার মিহির কান্তি অধিকারী তত্ত্বাবধায়কের রুমে বসে চিকিৎসা করায় তাকে শোকজ করা হয়েছে। এ ঘটনা নিয়ে এলাকায় সর্বত্র তোলপাড় শুরু হয়েছে। এ ছাড়াও তার বিরুদ্ধে চিকিৎসা ঠিকমতো না দেয়াসহ অফিস না করার অভিযোগ আছে। গত ২৮ সেপ্টেম্বর মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মিহির কান্তি অধিকারী তার নিজস্ব রুমের এসি নষ্ট থাকায় তত্ত্বাবধায়কের রুমে বসে রোগী দেখেন। এ ঘটনা দেখে হাসপাতালের অনেক কর্মকর্তা-কর্মচারীরা ক্ষোভ প্রকাশ করেন। তারা এটিকে সহজভাবে মেনে নেননি। একজন ডাক্তার কিভাবে তত্ত্বাবধায়কের রুমে বসে রোগী দেখেন। এ কারণে তাকে তত্ত্বাবধায়ক শোকজ করেন। তিনি গত ২৯ সেপ্টেম্বর আন্তরিকভাবে দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়ে জবাবে উল্লেখ করেন কতিপয় ডিবির কর্মকর্তা চিকিৎসা করতে আসায় তাকে তত্ত্বাবধায়কের রুমে বসে চিকিৎসা দেন। এতে অনেক রোগী ভোগান্তিতে পড়েন। যে কারনে তিনি বাধ্য হয়ে তত্ত্বাবধায়কের রুমে যান। এ ছাড়াও অনেক রোগীরা অভিযোগ করেন তিনি সপ্তাহ ৬ দিন অফিস করার কথা থাকলেও মাত্র ২ দিন অফিস করেন। এ ছাড়াও বিভিন্ন কিনিকে নিয়মিতভাবে চিকিৎসা করে যাচ্ছেন। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com