বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে আওয়ামীলীগ নেতা জসিম মেম্বার কারাগারে প্রেরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়নের উজিরপুর গ্রামের আওয়ামী.লীগ নেতা ও বৈষম্য বিরোধী মামলার আসামি জসিম মেম্বারের জামিন না-মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মারামারির একটি মামলায় আদালতে হাজির হলে বিচারক তার জামিন আবেদন খারিজ করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙা গ্রামের বাসিন্দা আমান উল্লাহ বাদী হয়ে জসিম মেম্বারকে প্রধান আসামি করে কয়েকজনের বিরুদ্ধে মারামারির অভিযোগে মামলা দায়ের করেন। মামলাটি চলমান অবস্থায় আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন না-মঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। স্থানীয় সূত্রে জানা যায়, জসিম মেম্বার দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং বর্তমানে তিনি বানিয়াচং উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com