মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

চৌধুরী বাজার সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে বস্ত্র বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শারদীয় দুর্গাপূজার মহা ষষ্টি উপলক্ষ্যে চৌধুরী বাজার সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে সুবিধা বঞ্চিত নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে নায়েবের মাঠে শ্রী শ্রী দূর্গা মন্ডপ প্রাঙ্গণে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূজা কমিটির সভাপতি সংগ্রাম বণিক। অজয় রায়ের সঞ্চালনায় বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী চৌধুরী বাজার পূজা উদযাপন কমিটির উপদেষ্টা জগদীশ চন্দ্র মোদক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পূজা উদযাপন কমিটির উপদেষ্টা গোপেশ্বর পাল, প্রাণেশ বণিক, রতন রায়, রবিন্দ্র বণিক, সমির বণিক, সহ-সভাপতি রাম বণিক, সাধারণ সম্পাদক ইমন পাল প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গৌতম দেব, হিরু বণিক, হরে কৃষ্ণ দাস, সমির মোদক, পিন্টু বণিক, রাজু পাল, বাবলু রায়, নির্মল রায়, রোমন রায়, জয়দেব বণিক, রাজু রায় সহ আরো অনেক। অনুষ্ঠানে ৪ শতাধিক নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com