বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ শহরে আবারও বিদ্যুতের ভেলকিবাজি ॥ চরম ভোগান্তি

  • আপডেট টাইম শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে আবারও শুরু হয়েছে বিদ্যুতের ভেলকিবাজি। কখনো ভোল্টেজ ওঠানামা করছে, কখনো হঠাৎ লোডশেডিং এর ফলে সাধারণ মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। বিশেষ করে রাতের বেলায় বিদ্যুতের অনিয়মিত সরবরাহে ঘুমে ব্যাঘাত ঘটছে। এছাড়া পড়াশোনা, ব্যবসা-বাণিজ্য, এমনকি রান্নাবান্নার কাজও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শহরের বহু এলাকায় হঠাৎ ভোল্টেজ বেড়ে গিয়ে টিভি, ফ্রিজ, কম্পিউটার, পাখা ও অন্যান্য ইলেকট্রনিক্স পুড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইতোমধ্যেই কয়েকজন ভুক্তভোগী জানিয়েছেন, বিদ্যুতের ভেলকিবাজির কারণে তাদের ইলেকট্রনিক্স সামগ্রী নষ্ট হয়ে গেছে। হবিগঞ্জ শহরের বাজার, দোকানপাট ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিদ্যুতের অস্থিরতায় কাজ ব্যাহত হচ্ছে। দোকানদাররা জানিয়েছেন, প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় ক্রেতাদের সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। ঠান্ডা পানীয়, ফ্রিজের আইটেমসহ অনেক পণ্য নষ্ট হয়ে যাচ্ছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, প্রতিবারই বিদ্যুৎ অফিস নানা অজুহাত দেখায়। কখনো বলে গ্রিডে সমস্যা, কখনো ট্রান্সফরমারে ত্রুটি। অথচ সমস্যার সমাধান হয় না। শহরের বাসিন্দা রুবিনা আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, “এখনকার যুগে বিদ্যুতের জন্য এমন কষ্ট ভোগ করতে হবে ভাবতেও লজ্জা লাগে।”
এ বিষয়ে হবিগঞ্জ বিদ্যুৎ বিতরণ বিভাগের এক কর্মকর্তা জানান, লোড ম্যানেজমেন্টের কারণে কিছু এলাকায় বিদ্যুৎ সমস্যা দেখা দিয়েছে। এছাড়া কয়েকটি পুরনো ট্রান্সফরমারে ত্রুটি ধরা পড়েছে। দ্রুত সমস্যা সমাধানে কাজ চলছে বলে তিনি দাবি করেন। সচেতন মহল মনে করছেন, বিদ্যুৎ খাতে পরিকল্পিত সংস্কার ছাড়া এই সমস্যার সমাধান হবে না। তারা বিদ্যুৎ সরবরাহের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com