বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লন্ডনে হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের সভা

  • আপডেট টাইম শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ বা পড়া হয়েছে

এ রহমান অলি, লন্ডন থেকে ॥ লন্ডনে হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের এক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২১শে সেপ্টেম্বর রবিবার সন্ধ্যা ৭টায় হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশন যুক্তরাজ্যের সভাপতি, বিশিষ্ট শিল্পপতি মামুন চৌধুরীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী, কমিউনিটি নেতা, হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশন যুক্তরাজ্যের সাধারণ সম্পাদক শামসুদ্দিন আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যারিষ্টার আশরাফুল আলম চৌধুরী, কয়সর খান, জালাল আহমেদ, চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকন, মোঃ আব্দুল মোতাকাব্বির হারুন, শহিদুর রহমান, মনিরুজ্জামান খিরাজ, মারুফ হাসান, কামাল চৌধুরী এবং এ রহমান অলি।
হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশন একটি কমিউনিটি-ভিত্তিক উদ্যোগ, যা হবিগঞ্জ ও আশেপাশের এলাকার মানুষের জন্য হৃদরোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সহজলভ্য ও মানসম্পন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করছে। হৃদরোগ চিকিৎসার ক্রমবর্ধমান প্রয়োজন মেটাতে হবিগঞ্জ শহরের কেন্দ্রস্থলে ইতিমধ্যে একটি হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয় সেই লক্ষ্যে দেশে বিদেশে হবিগঞ্জবাসীগণ পুরোদমে কাজ করে যাচ্ছেন। এর মাধ্যমে মানুষ স্থানীয়ভাবে উন্নতমানের হৃদরোগ চিকিৎসা পাবেন এবং দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ শূন্যতা পূরণ হবে। এই উদ্যোগটি বাস্তবায়নে যুক্তরাজ্য সহ অন্যান্য দেশে বসবাসরত হবিগঞ্জের প্রবাসীদের সক্রিয় সহযোগিতা ও উল্লেখযোগ্য অবদান রাখছেন। তাদের এই আন্তরিক প্রচেষ্টা প্রকল্পটিকে সফল করার পথে বড় ভূমিকা রাখছে। উল্লেখ্য হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের সভাপতি ডাঃ কামরুল হাসান তরফদার এঁর সাথে লন্ডনে বিগত দিনে দুটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেই নিরিখে কাজের অগ্রগতি স্বরুপ প্রতি মাসে লন্ডনে ফলোআপ সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com