বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে জামায়াতের মিছিল-সমাবেশ

  • আপডেট টাইম শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৭ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী ॥ জুলাই সনদের আইনীভিত্তি ও পিআর পদ্ধতিতে আগামী নির্বাচনসহ ৫ দফা দাবিতে নবীগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় নবীগঞ্জ শহরের মদিনা মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আশরাফ আলী এবং সঞ্চালনা করেন পৌর জামায়াতের আমীর সোহেল আহমদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী ও সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মো. শাহাজাহান আলী।
বক্তব্যে তিনি বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবী জানান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইদুল হক চৌধুরী, পৌর জামায়াতের নায়েবে আমীর এমদাদুল হক প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com