বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে ৯৩টি পূজা মণ্ডপে ডিও প্রদান শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে প্রশাসন ও রাজনৈতিক নেতাদের আশ্বাস

  • আপডেট টাইম বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে নবীগঞ্জ উপজেলায় ৯৩টি পূজা মণ্ডপে ডিও প্রদান করা হয়েছে। গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় নবীগঞ্জ কেন্দ্রীয় গোবিন্দ জিউর আখড়ায় এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এসব ডিও প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নবীগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি রঙ্গলাল রায়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক নীল কণ্ঠ দাশ সামন্ত নন্টি।
এসময় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহল আমিন, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ মো: কামরুজ্জামান, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান সেফু, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাব্বির আহমদ চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ রায়, নবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মুজিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলি, সাংগঠনিক সম্পাদক সাহেদ তালুকদার, নবীগঞ্জ উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক তহিদুল ইসলাম, জামায়াতের পৌর আমির সোহেল আহমেদ, উপজেলা পূজা উদযাপন অর্থ সম্পাদক চারু চন্দ্র দেব, দপ্তর সম্পাদক সুকান্ত দাশ, হবিগঞ্জ জেলার পূজা উদযাপন পরিষদের ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহবায়ক অরবিন্দু রায়, উপজেলা আহ্বায়ক অনন্ত কুমার দাশ, পৌর আহ্বায়ক বাবু বিভূ আচার্য্য, নবীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম মিটু প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দুর্গোৎসব যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে লক্ষ্যে প্রশাসনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ সর্বাত্মক সহযোগিতা করবেন। পূজা উদযাপনকে ঘিরে যে কোনো সমস্যা সমাধানে সবাই একসাথে কাজ করবেন বলে আশ্বাস প্রদান করেন তারা।
অনুষ্ঠানে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি-সম্পাদকসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com