বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের টাউন মডেল পুকুরে গাইডওয়াল ও ওয়াকওয়ে নির্মাণ কাজের উদ্বোধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার টাউন মডেল পুকুরে গাইডওয়াল ও ওয়াকওয়ে নির্মাণ কাজের উদ্বোধন করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান। গতকাল সোমবার বেলা ১২ টায় এ কাজের উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হক, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ তালুকদার, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মোঃ তারিকুল ইসলাম সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তাবৃন্দ। হবিগঞ্জ পৌরসভা বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় প্রায় ৪৭ লক্ষ টাকা ব্যয়ে টাউন মডেল পুকুরের চার পাড়ে গাইডওয়াল ও ওয়াকওয়ে নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। টাউন মডেল পুকুরকে পৌরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী নান্দনিক করে গড়ে তোলার কাজ হাতে নিয়েছে হবিগঞ্জ পৌরসভা। এরই ধারাবাহিকতায় শুরু হয়েছে গাইডওয়াল ও ওয়াকওয়ে নির্মাণ এবং বৃক্ষরোপন অভিযান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com