বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতি অভিযোগ করেছেন ৮ ইউপি মেম্বার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সুমনের বিরুদ্ধে ওই ইউনিয়ন পরিষদের ৮ জন মেম্বার লিখিত অভিযোগ দায়ের করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগে তারা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, বর্তমান চেয়ারম্যান সুমন বিগত এক বছর যাবত মাসিক মিটিং পরিচালনা করতেছেন না। পরিষদের আয় ব্যায়ের হিসাব চাওয়া হলেও তিনি দিতে চান না। বিগত ৪ মাস পূর্বে ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের ট্যাক্স আদায় করা হলেও পরিষদকে অবহিত করা হয়নি। পরিষদের রেজুলেশন ঠিকমতো লিপিবদ্ধ করা হয় কিনা তা জানার জন্য রেজুলেশন কপি চাওয়া হলেও তাদেরকে দেওয়া হয় না। পরিষদের বরাদ্দ থেকে তিনি নিজে প্রকল্প নেন এবং ইচ্ছাকৃত ভাবে বিতরন করেন। এছাড়া ও কাজ সমাপ্তের পর সঠিক মত বিল দেওয়া হয় না। বর্তমান পরিষদের চেয়ারম্যান অফিস রুমের দরজা জানালা ভেঙ্গে নতুন করে সংস্কার করেন। তিনি বিভিন্ন ব্যক্তির কাজ থেকে টাকা সংগ্রহ করেন যাহা দাতা গনের তালিকা ইউনিয়ন পরিষদের দেয়ালে বিদ্যমান আছে। কিন্তু বোর্ডে টাকার পরিমাণ উল্লেখ করেন নাই। অফিস সংস্কার বিষয়ে পরিষদের কোন সদস্যদের সঙ্গে আলাপ-আলোচনা করা হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ সমস্ত অনিয়ম ও দুর্নীতির তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে ওই ৮ জন মেম্বার উল্লেখ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com