বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাংলাদেশের আপামর জনসাধারণ পিআর বুঝে না- সৈয়দ ফয়সল

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য আলহাজ¦ সৈয়দ মোঃ ফয়সল বলেছেন- দেশের আপামর জনসাধারন পি.আর বুঝে না। তারা বুঝে গোপন ভোটের মাধ্যমে এলাকার, পরিক্ষিত এবং পছন্দে প্রার্থীকে নিবার্চিত করতে। ভোট দিবে চুনারুঘাটের জনসাধারন আর এম.পি হবে যশোহরে লোক তা হতে পারে না। বিগত ফ্যাসিষ্ট শেখ হাসিনা দেশের জনসাধারণের ভোটাধিকার কেড়ে নিয়ে ছিল। ১৬ বছর কেউ ভোট দিতে পারে নাই। মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কোন ষড়যন্ত্রই কাজে আসবে না। তিনি আরও বলেন দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে বিএনপির পতাকা আমার হাতে তুলে দিয়েছিলেন। আমি মাধবপুর-চুনারুঘাটে তিল তিল করে সংগঠন সৃষ্টি করেছি। আমি সরকারি কোন দায়িত্বে না থেকেও বিএনপির শাসনামলে আমার নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহযোগিতায় মাধবপুর-চুনারুঘাটে শত শত কোটি টাকার উন্নয়নমূলক কাজ করিয়েছি। ভবিষ্যতে যদি সুযোগ পাই তাহলে এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখব ইনশাল্লাহ। তিনি গতকাল সোমবার বিকালে চুনারুঘাট উপজেলার শানখলা স্কুল মাঠে বিএনপির ভারপ্রাপÍ চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে স্থানীয় বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথাগুলো বলেন।
শানখলা বিএনপির সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখতে গিয়ে সায়হাম কটন মিলের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমদ বলেন- আমার পিতা সৈয়দ মোঃ ফয়সল এমন এক ব্যক্তি যিনি স্বপ্ন দেখেন এবং সকলের সহযোগিতায় স্বপ্ন বাস্তবায়ন করে থাকেন। তিনি চুনারুঘাটের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে গেছেন কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারেনি। তাই আগামীতে আমার বাবাকে জাতি-ধর্ম নির্বিশেষে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার সুযোগ তৈরী করে দেন আমরা আপনাদের উন্নয়ন দিব ইনশাল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখতে গিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান বলেন-বিগত আওয়ামীলীগ সরকার আমাদের জনগণের কাছে যেতে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। আমাদের পরিবারকে হামলা-মামলা করে হয়রানি করেছে। অনেক ত্যাগ স্বীকার করে আমরা মাধবপুর চুনারুঘাট বাসির পাশে থেকেছি। বিগত দিনে যেকোন দুর্যোগ কালীন সময়ে আমরা জনগণের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকব ইনশাল্লাহ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, পৌর মেয়র নাজিমউদ্দিন, হবিগঞ্জের পিপি এড. আব্দুল হাই, চুনারুঘাট বিএনপির সাবেক আহবায়ক আবু সালেহ মোঃ শফিকুর রহমান, সাবেক সাধারণ উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, সাবেক চেয়ারম্যান এড. সরকার মোঃ শহিদ, চেয়ারম্যান মোহাম্মদ আলী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মিজান, বিএনপি আইয়ুব আলী, খাইরুল আলম, যুবদলের আহবায়ক এড.মোজ্জামেল চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক সফিক মহালদার, সদস্য সচিব জালাল, যুগ্ম আহবায়ক আবু নাঈম হালিম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মন্নান খান রুমন, ছাত্রদলের আহবায়ক আরিফুর রহমান আরিফ. শামীম, মর্তুজ, এড. তাজুল ইসলাম, আব্দুল জলিল প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com