শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে চাঞ্চল্যকর শাশুড়ি হত্যা মামলায় প্রেমিকসহ গ্রেফতার ৩ নবীগঞ্জে কলেজ ছাত্র হত্যাকান্ড প্রধান আসামীসহ গ্রেফতার ৩ নবীগঞ্জে আনসার ভিডিপি অফিস দুর্নীতির আখড়া বাহুবলে জ্বালানি সংকট ॥ উৎপাদন ও পর্যটন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান জেলা প্রশাসকের বার্মিংহাম মিডল্যান্ডস বাংলা প্রেসক্লাব নির্বাচন জিয়া সভাপতি, আতিক সেক্রেটারি, লিমন ট্রেজারার ব্যারিস্টার জাকারিয়ার ইংল্যান্ড এন্ড ওয়েলস এর দ্যা অনারেবল সোসাইটি অফ লিঙ্কন’স ইন থেকে কল টু দ্যা বার সম্পন্ন হবিগঞ্জে রেমিট্যান্সে নতুন রেকর্ড চলতি অর্থবছরে এসেছে ২১ কোটি ৭৬ লাখ ১০ হাজার মার্কিন ডলার শাহজিবাজারে বসত ঘরে আগুন ॥ ১০ লাখ টাকার ক্ষতি নবীগঞ্জে জেলা প্রশাসকের সাথে সুধীজন ও সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিজিবির অভিযানে ৩৬ বোতল মদ ও ৩০ কেজি গাঁজা উদ্ধার

নবীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অলিউর রহমান অলির মতবিনিময়

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নবীগঞ্জ উপজেলা ও পৌরসভার সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অলিউর রহমান অলির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় নবীগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অলিউর রহমান অলির উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি ভবানী শংকর ভট্টাচার্যের সভাপতিত্বে ও ইসকনের সাধারণ সম্পাদক যুবরাজ গোপের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু। স্বাগত বক্তব্য রাখেন- আয়োজক অলিউর রহমান অলি। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সরফরাজ আহমেদ চৌধুরী, বর্তমান সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি বাবুল রায়, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এটিএম সালাম, সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সহ-সভাপতি মুরাদ আহমদ, সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, গোবিন্দ জিউর মন্দির মণ্ডপের সভাপতি অজিত দাশ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক নিলকণ্ঠ দাশ সামন্ত, জেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহবায়ক অরবিন্দু রায়, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা আহবায়ক অনন্ত কুমার দাশ, পৌর পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক বিভু আচার্য্য, বিশিষ্ট ব্যবসায়ী সুবিনয় কর, অধ্যক্ষ তনুজ রায়, অধ্যক্ষ কাঞ্চন বনিক, সাংবাদিক শামীম আহমদ, অঞ্জন রায়, ইকবাল হোসেন তালুকদার, বিজন কুমার রায়, হিমাংসু সরকার ভজিন, সুখেন্দু কুমার পুরকায়স্থ, সুকান্ত দাশ, পলাশ বনিক, সঞ্জয় দাশ, হিমাংশু রায়, বাবুল দাশ, দুপন রায়, নিতেশ দাশ, সুজিত পাল, রনজিত পাল, শৈলেশ দত্ত, লিটন দেব নাথ, দিপক পাল, উত্তম কুমার রায়, কিরণ সরকার, পাণ্ডব দেব, রবীন্দ্র দাশ, কালি দেব, মৃনয় কান্তি দাশ, গপেশ দেব, রাজন রায়, জয়ন্ত চক্রবর্তী, রিগান রায়, নবীগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক সোহাগ চৌধুরী, যুগ্ম আহবায়ক ফেরদৌস হাসান অনিক, সাকিল আহমদসহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও সাংবাদিকরা। সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও আনন্দের উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে সকলের মধ্যে ঐক্য ও সহমর্মিতা বৃদ্ধি পায়।
সভা শেষে নবীগঞ্জ পৌরসভার ৯টি পূজা মণ্ডপে নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অলিউর রহমান অলির পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে ১ বস্তা করে চাল প্রদান করা হয়।
স্বাগত বক্তব্যে নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অলিউর রহমান অলি বলেন- “শারদীয় দুর্গাপূজা আমাদের সমাজে মিলন ও ভ্রাতৃত্বের প্রতীক। ধর্ম যার যার, উৎসব সবার এই চেতনায় আমরা সবাই মিলেমিশে থাকি। আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। আজকের এই আনন্দঘন মুহূর্তে আপনাদের পাশে থাকতে পেরে আমি আনন্দিত। নবীগঞ্জ বিএনপি সবসময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে ছিল, আছে এবং থাকবে। পূজাকে কেন্দ্র করে প্রতিটি মণ্ডপে সামান্য উপহার প্রদান করেছি—এটিকে ভালোবাসার নিদর্শন হিসেবে গ্রহণ করবেন।”

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com