বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

এসেডের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান ক্লাব মিলন মেলা অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান ক্লাব মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে এসেড হবিগঞ্জ আয়োজিত জেলা পরিষদের মিলনায়তনে এ বিজ্ঞান ক্লাব মিলন মেলা অনুষ্ঠিত হয়। এসেডের প্রধান নির্বাহী পরিচালক জাফর ইকবাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি অমিত চক্রবর্তী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ নেপাল চাইল্ড এইড নেটওয়ার্কের কান্টি ম্যানেজার জেনিফার সায়দাল, আষেঢ়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসলিমুল হাসান চৌধুরী, হবিগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, শিক্ষার্থী জান্নাত আরা আনিকা, সাব্বির মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। অনুষ্ঠানের পূর্বে শিক্ষার্থীরা নৃত্য, গান, কবিতা আবৃত্তি ও গজল পরিবেশন করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com