বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনকালে ২টি ট্রাক্টরসহ ১ ব্যক্তি আটক ॥ ২ মাস দণ্ড

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার সোনাইছড়া নামক স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে ২টি ট্রাক্টরসহ ১ ব্যক্তিকে আটক করা হয়েছে। পরবর্তীতে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ২ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। হবিগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ রাজেন্দ্রপুর বিওপির একটি চৌকস টহল দল ২২ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম এবং মাধবপুর থানা পুলিশের সমন্বয়ে একটি সফল যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সোনাইছড়া নামক সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনরত অবস্থায় ২টি বালু বোঝাই ট্রাক্টরসহ মোঃ জাহিদ (৩৫) নামে এক ব্যক্তি কে আটক করে। সে শ্রীধরপুর গ্রামের মৃত আব্দুল মালেক এর পুত্র। আটক ব্যক্তিকে ঘটনাস্থলেই নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে “বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” অনুযায়ী দোষী সাব্যস্ত করে ২ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ঘটনার বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল তানজিল বলেন, “সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দেশের যেকোনো প্রয়োজনে বিজিবি সবসময় সবার আগে নিজেদের সর্বোচ্চ দিয়ে নিঃস্বার্থভাবে কাজ করে আসছে। দেশের স্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ড সবাইকে সাথে নিয়ে কঠোরভাবে দমন করা হবে। হবিগঞ্জ ব্যাটালিয়নের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com