স্টাফ রিপোর্টার ॥ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় ৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। হবিগঞ্জ জেলার গুইবিল বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৯৬৯/এম এর নিকট দিয়ে ভারত প্রবেশের সময় তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, আজমিরীগঞ্জ উপজেলার মামুদপুর গ্রামের জীবন চন্দ্র দাসের পুত্র সত্যন্দ্র দাস (৫৮), তার স্ত্রী লক্ষ্মী রানী দাস (৫২) ও মেয়ে উতোমা কুমারী দাস (২২), কিশোরগঞ্জের ভিলবকসাই গ্রামের অবনী কান্ত দাসের পুত্র সমর কান্ত দাস (২৬) ও সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার শুক্রমনি দাসের পুত্র জহুর লাল দাস (৭১)।