বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নোয়াপাড়া পোষ্টমাষ্টারের বিরুদ্ধ চাকরি দেওয়ার কথা বলে টাকা আত্মসাতের অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা পোষ্ট অফিসে পোষ্টম্যান পদে চাকরি জাতীয়করণের আশ্বাস দিয়ে ব্যাংকের মাধ্যমে মেহেদী হাসান উৎস নামে এক ব্যক্তির কাছ থেকে দুই লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে নোয়াপাড়া পোষ্ট অফিসে চলতি দায়িত্ব থাকা পোষ্টম্যান মাহমুদ কলির বিরুদ্ধ। মাধবপুর উপজেলা পোষ্ট অফিসে অস্থায়ী পোষ্টম্যান পদে কর্মরত মেহেদী হাসান চট্রগ্রাম পোষ্টমাষ্টার জেনারেল বরাবর এ অভিযোগ করেন। অভিযোগে মেহেদী হাসান উল্লেখ করেন, ২০২০ সালে মাধবপুর অফিসে কর্মরত পোষ্টম্যান মাহমুদ কলি মেহেদী হাসানকে পোষ্টম্যান পদে চাকরি জাতীয়করণের শর্তে তার কাছ থেকে দুই টাকা নেন। মেহেদী হাসান তার মামা আবু মুছাকে নিয়ে ২০২০ সালের ২৪ আগস্ট মাহমুদ কলির মাধবপুর এনআরবি হিসাব নম্বরে (৩০৫১০১০০৪০১৫৪) জমা দেন। পরে তাকে তৎকালীন হবিগঞ্জ জেলা পোষ্টমাষ্টার আব্দুল কাদের অস্থায়ী পোষ্টম্যান পদে চাকরি তাকে চাকরি দেন। তার দাবি ৫ বছর অতিবাহিত হলেও তার চাকরি জাতীয়করণ হয়নি। টাকা ফেরত চাইতে গেলে শুধু সময় নিচ্ছে। স্থানীয়রা জানান, হবিগঞ্জ পোস্টাল ডিভিশনে পর্যাপ্ত সংখ্যাক পোস্টাল অপারেটর থাকা সত্বেও একজন পোস্টম্যানকে সাব পোস্টমাস্টার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এতে ডাক সেবার মান ব্যাহত হচ্ছে। বাংলাদেশ ডাক বিভাগের ঐতিহ্য হল চিঠি আদান প্রদান করা। পোষ্টম্যান না থাকায় সায়হামনগর পোস্ট অফিসে চিঠি বিলি হচ্ছেনা সময় মত। এতে অনেক গ্রাহক যারা রেভিনিউ চিঠি রেজিস্ট্রি ও মনি অর্ডার করতে যান তারা সেই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এতে জনমনে বিরূপ প্রভাব ফেলছে। নোয়াপাড়া পোষ্ট অফিসে চলতি দায়িত্বে থাকা পোষ্টম্যান মাহমুদ কলি জানান, তার ব্যাংক হিসেবে দুই লাখ জমা করা হয়েছিল। এ টাকা তিনি আবু মুছার কাছ থেকে ধার নিয়েছিল। পরে টাকা টাকা ফেরত দেওয়া হয়েছে। কেউ তাকে চাকরি জাতীয়করণের আশ্বাস দিয়ে টাকা নেয়নি। চট্রগ্রাম পোষ্টমাষ্টার জেনারেল সালেহ আহমেদ জানান, এ ধরনের অভিযোগ পেয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com