বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

“হবিগঞ্জে এবি ব্যাংকে গ্রাহকের একাউন্ট থেকে ৫ লাখ টাকা উধাও” শিরোনামে একটি সংবাদের ব্যাখ্যা

  • আপডেট টাইম রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪২ বা পড়া হয়েছে

গত ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ তারিখে স্থানীয় “দৈনিক হবিগঞ্জের মুখ” এবং আরো ৩ টি হবিগঞ্জ এর দৈনিক পত্রিকায় “হবিগঞ্জে এবি ব্যাংকে গ্রাহকের একাউন্ট থেকে ৫ লাখ টাকা উধাও” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদ সম্পূর্ণ সত্য ও যথাযথ নয় দাবী করে এ মর্মে এবি ব্যাংকের বক্তব্য তুলে ধরা হলো। বস্তুত, সংশ্লিষ্ট গ্রাহকের সাথে এ ধরনের অনভিপ্রেত ঘটনা সংঘটিত হয়েছে এ সংক্রান্ত তথ্য প্রাপ্তির পর হবিগঞ্জ শাখা থেকে তাৎক্ষণিকভাবে এবি ব্যাংকের প্রধান কার্যালয়ের সাথে সমন্বয় করা হয় এবং পরবর্তীতে ব্যাংকের নিবিড় অনুসন্ধানে এটা নিশ্চিত করা হয়েছে যে গ্রাহকের সংশ্লিষ্ট লেনদেন গুলো *অই উরৎবপঃ* ইন্টারনেট ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন হয়েছিল। মূলত এবি ব্যাংকের ডিজিটাল এ সেবাটি টু-ফ্যাক্টর অথেনটিকেশন ( *২ঋঅ* ) দ্বারা সম্পূর্ণভাবে সুরক্ষিত। এখানে গ্রাহকের অ্যাকাউন্টের নিরাপত্তা রক্ষায় ই-মেইল লগইন করার জন্য তথ্য ও ঙঞচ কোডসহ ব্যক্তিগত সুরক্ষা তথ্যেগুলো গ্রাহকের একান্তই নিজস্ব যেটির সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখা গ্রাহকের জন্য অপরিহার্য। এ ধরনের তথ্য কেবল গ্রাহকের জন্যই নির্ধারিত এবং কোনো অবস্থাতেই তা অন্য কারো সাথে বিনিময়যোগ্য নয়। এমতাবস্থায় গ্রাহক যদি এ ধরনের তথ্য কারো সাথে বিনিময় করে থাকেন তবে সে দায় কোনভাবেই ব্যাংকের উপর বর্তায় না। আপনাদের অবগতির জন্য আমরা আরো স্পষ্ট করে জানাতে চাই যে, ব্যাংকের প্রধান কার্যালয় ও সংশ্লিষ্ট বিভাগ সুষ্ঠু তদন্ত পরিচালনার পাশাপাশি ইতিমধ্যে ভুক্তভোগী গ্রাহককে নিয়মিত আপডেট প্রদানসহ সকল প্রকার আইনগত ও প্রশাসনিক সহায়তা দেওয়া হয়েছে। তাই এ বিষয়ে আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, এ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য এবি ব্যাংকের কোন কর্মকর্তা বা কর্মচারী কোনভাবেই সম্পৃক্ত নন। এবি ব্যাংক প্রতিষ্ঠালগ্ন থেকেই তাঁর গ্রাহকদের প্রতি সর্বোচ্চ প্রতিশ্রুতিশীল ও দায়বদ্ধ। দীর্ঘদিনের এ যাত্রায় গ্রাহকদের আস্থাই আমাদের চলার পথের শক্তি। সেদিক বিবেচনায় বিভ্রান্তিকর সংবাদ উপস্থাপনা সত্যিই দুঃখজনক। তাই প্রকাশিত এ সংবাদের প্রতি আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com