বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মশাজান ব্রীজে পূর্ব পাড়ে পাউবোর জায়গায় দোকান নির্মাণ, অপসারনের নোটিশের পাত্তা দেয়নি দখলদাররা

  • আপডেট টাইম রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মশাজান ব্রীজের পুর্ব পাড়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গা অবৈধভাবে দখল করে দোকান নির্মাণ করা হয়েছে। উক্ত দোকান ঘর ৭দিনের মধ্যে অপসারনের জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবি) নির্দেশ দিলেও নির্ধারিত সময়ের মধ্যে তা মানেনি অবৈধ দখলদাররা।
জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার মশাজান ব্রিজের পূর্ব পাশ দিয়ে আউশপাড়া সড়কের দু’পাশের জায়গা পানি উন্নয়ন বোর্ডের। ওই জায়গা অবৈধভাবে দখল করে কতেক ব্যক্তি দোকান থঘর নির্মাণ করেছে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের নজরে আসলে ঘর নির্মাণকারী আউশপাড়া এলাকার তোতা মিয়ার ছেলে শফিকুর রহমান শান্ত, আবদু মিয়া তালুকদারের ছেলে শাহ আরজু মিয়া, মৃত আব্দুল কাদিরের ছেলে আব্দুল মালেক এবং মৃত আব্দুল গণির ছেলে বজলুর রহমান আতাবকে ৭দিনের মধ্যে নিজ উদ্যোগে ঘর অপসারণের জন্য ১০ সেপ্টেম্বর হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী সাদেকুর রহমান স্বাক্ষরিত একটি নোটিশ দেয়া হয়। নোটিশে বলা হয়, পানি উন্নয়ন বোর্ড হবিগঞ্জ মালিকানাধীন ভূমিতে অনুমতি ব্যাতিরেকে দোকান ঘর নির্মাণ আইনত দণ্ডনীয়। তাই দিনের মধ্যে অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো। অন্যথায় আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সাথে বিনা নোটিশ অবৈধ স্থাপনা সমূহ উচ্ছেদ করা হবে এবং আপনার কোন ধরনের ওজর আপত্তি গ্রহণ করা হবে না। গেল বুধবার ৭ দিন অতিবাহিত হলেও দখলদাররা ঘর অপসারণ করেন নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com