প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সংস্থা-জাসাস এর কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষে নবীগঞ্জ পৌর জাসাসের নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে। বিভু আচার্য্যকে আহ্বায়ক ও হামিদুল হক শিপনকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেয়া হয়। বর্তমান নিস্ক্রিয় কমিটি বিলুপ্ত করে গতকাল শুক্রবার নতুন কমিটি অনুমোদন দেন জেলা জাসাসের আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী ও সদস্য সচিব আলী হোসেন সোহাগ।
কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুক মিয়া, যুগ্ম আহ্বায়ক টিটু লাল আচার্য্য, তপন দাস, সুকান্ত চন্দ্র ও মিন্টু মিয়া, সদস্য নিতেশ দাস, রুপতন মিয়া, সুবির দান, অপু রায়, তপু সুত্রধর, তারেক মিয়া, সানু মিয়া, অরিতুষ দাস সাগর, হৃদয় শীল, জয়ন্ত্র চক্রবর্তী, প্রদীপ সুত্রধর, আলী আহমেদ, সুমন দাস, শাহানা আক্তার।