স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে বিষপানে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম ইউনুস মিয়া (৩০)। তিনি মাধবপুর থানার হরিতলা গ্রামের মো. ইছাক মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর পারিবারিক বিষয়ে মনোমালিন্যের কারণে ইউনুস মিয়া বিষপান করেন। পরে তাকে গুরুতর অবস্থায় হবিগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল প্রায় ১০টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।
মৃতদেহ বর্তমানে হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।