বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ শহরের গুরুত্বপূর্ণস্থানে বেহায়পনা ॥ চরম ক্ষুব্ধ জনতা

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের ভেতরে অবাধে চলছে অশ্লীলতা ও বেহায়পনা। অফিস চত্বরে অবস্থিত পরিত্যক্ত রেকর্ডরুমসহ নির্জন স্থানে প্রতিদিনই এক শ্রেণির যুবক-যুবতী প্রেমের নামে সময় কাটাচ্ছে। শুধু তাই নয়, টিকটক ও সামাজিক যোগাযোগমাধ্যমের নামে অশোভন ভিডিও ধারণ করেও তারা মেতে উঠছে। এতে শুধু জেলা প্রশাসক কার্যালয়ের ভাবমূর্তিই ক্ষুণ্ন হচ্ছে না, পাশাপাশি সামাজিক অবক্ষয়ও বাড়ছে বলে অভিযোগ করেছেন সচেতন নাগরিকরা। অভিযোগে জানা যায়, সরকারি গুরুত্বপূর্ণ দপ্তর হওয়া সত্ত্বেও কার্যালয়ের ভেতরে কোনো ধরনের নজরদারি নেই। সুযোগ কাজে লাগিয়ে বাইরের কিছু যুবক-যুবতী অবাধে প্রবেশ করে। অফিস চলাকালীন সময়েও রেকর্ডরুমের আশপাশে ও অন্যান্য নির্জন কোণে তাদের অবাধ বিচরণ চোখে পড়ে। এতে অফিসে আগত সাধারণ মানুষ বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন। শহরের বিভিন্ন মহল বলছে, জেলা প্রশাসক কার্যালয় হলো সরকারি কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্রবিন্দু। অথচ সেখানে প্রতিদিন এমন অশোভন কর্মকাণ্ডের ঘটনা ঘটছে, যা অত্যন্ত দুঃখজনক। দ্রুত প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ না করলে বিষয়টি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। সচেতন মহল মনে করছে, জেলা প্রশাসনের উদাসীনতার কারণেই এসব কার্যক্রম দিন দিন বেড়ে চলেছে। তারা দাবি জানিয়েছেন জেলা প্রশাসক যেন দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে অফিস চত্বরে নিরাপত্তা জোরদার করেন এবং এসব অসামাজিক কর্মকাণ্ড বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com