বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুর পৌরসভায় সিন্ডিকেট দুর্নীতি অনিয়ম ॥ সেবা থেকে বঞ্চিত পৌরবাসী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর পৌরসভায় গুটিকয়েক কর্মকর্তা কর্মচারীর সিন্ডিকেটের মাধ্যমে ব্যাপক দুর্নীতি, ঘুষ-বানিজ্য সহ নানা অনিয়মের কারনে নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে পৌরবাসী। পৌর নির্বাহী কর্মকর্তার যোগসাজশে উচ্চমান সহকারী ও হিসাব রক্ষন কর্মকর্তার মাধ্যমে গড়ে উঠা এ সিন্ডিকেটের অনিয়ম দুর্নীতির বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের বিভিন্ন দফতরে অভিযোগ দেয়া হলেও কনো পদক্ষেপ না নেয়ায় তারা এখন বেপরোয়া। গত ১০ সেপ্টেম্বর মাধবপুর পৌর এলাকার সুমন ঘোষ স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবরে দায়েরকৃত এক অভিযোগে উল্লেখ করেন, মাধবপুর পৌর নির্বাহী কর্মকর্তা এম আমিনুল ইসলাম দীর্ঘ প্রায় ৮ বছর যাবৎ মাধবপুর পৌরসভায় কর্মরত আছেন। দীর্ঘদিন একই দপ্তরে কর্মরত থাকায় তিনি দূর্নীতি ও স্বজন প্রীতিতে জড়িয়ে পড়েছেন। অভিযোগ রয়েছে পৌর এলাকার বিভিন্ন বাজার ইজারা প্রদান না করে নিজস্ব লোকজনদেরকে দিয়ে টোল আদায় করে নামমাত্র অর্থ পৌর কোষাগারে জমা দেন। সম্প্রতি মাধবপুর পৌরসভা কতৃক পরিচালিত ফুলকলি পৌর কিন্ডারগার্টেন স্কুলে কোন নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই গোপনে দু জন শিক্ষক নিয়োগ করেন। এ বিষয়ে মাধবপুর পৌর এলাকার শান্তনু রায় জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব বরাবরে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, কোন ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ বা পরীক্ষা গ্রহন না করেই অতিগোপনে দু জন শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। তিনি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে এ নিয়োগ বাতিল করে স্বচ্ছ পক্রিয়ায় নিয়োগের দাবী জানান। এ ছাড়া পৌর নির্বাহী কর্মকর্তার বিরুদ্বে পৌরসভার নতুন গরুবাজার এলাকায় পৌরসভার নিজস্ব ভবনে বিনা ভাড়ায় প্রায় ৭/৮ বছর যাবৎ বসবাসের অভিযোগ রয়েছে। এছাড়া গরুবাজার এলাকায় বাউন্ডারী ওয়ালের দু শতাধিক গ্রীল বিক্রি, পৌর পানি শোধনাগার নির্মানের সময় উত্তোলিত পাহাড় সমান মাঠি বিক্রির অর্থ এবং গরু বাজারের পূর্ব পাশের্^ ভবন মালিকদের কাছ থেকে বিভিন্ন সময় রাস্তার ক্ষতিপূরন বাবদ আদায়কৃত অর্থ পৌর কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ সহ পৌরসভার অব্যাবহৃত মিকছার মেশিন, পুরাতন ফ্যান, ভ্যানগাড়ী ও বিভিন্ন মালামাল বিক্রি করে অর্থ কোষাগারে জমা না দেয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া পৌর নির্বাহী কর্মকর্তা ও পৌর হিসাব রক্ষন কর্মকর্তা হিরেন্দ্র চন্দ্র পালের যোগসাজশে পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের প্রাপ্ত আনুতোষিক তহবিলের অর্থ এবং বিভিন্ন সময়ে সরকার কতৃক প্রদত্ত বেতন ভাতাদি খাতের বরাদ্দকৃত অর্থ উনার হিসাবে স্থানান্তর করেছেন মর্মে কর্মচারীদের পক্ষ থেকে অভিযোগ দেয়া হয়েছে। এছাড়া গত ১৩ আগষ্ট ও ২২ জুন মাধবপুর পৌর সভার টিকাদান সুপারভাইজার পল্লবী বনিকের দায়েরকৃত এক অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার পৃথিন্দ্র চাকমা ও সিনিয়র সহকারী কমিশনার রিপামনি দেবী পৌর হিসাব রক্ষন কর্মকর্তা হিরেন্দ্র পালকে কারন দর্শানো এবং তার বিরুদ্বে বিধি মোতাববেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন। এছাড়া পৌর নির্বাহী কর্মকর্তা এম আমিনুল ইসলামের দূর্নীতির সহযোগী পৌরসভার উচ্চমান সহকারী রনি চন্দ্র বনিকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য গত ৮ জুলাই জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোহাম্মদ ফরহাদ উদ্দীন অভি নির্দেশ ক্রমে অনুরোধ করেন। একই সাথে পৌরসভার পক্ষ থেকে নিয়ম বহির্ভুত ভাবে মাধবপুর উপজেলা কমপ্লেক্স্রের গেইট নির্মানের দরপত্র আহ্বান, পৌরসভার অর্থায়নে শুধুমাত্র উপজেলা কমপ্লেক্স মসজিদে ঈদ জামায়াতের জন্য অর্থ বরাদ্দ এবং অনিয়মের মাধ্যমে পৌরসভার অর্থায়নে উপজেলা চত্বরে বাউন্ডারী ওয়ালের নীচে মাটি ভরাটেরও অভিযোগ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com