বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে প্রধান শিক্ষকের ৩ বছরের কারাদন্ড

  • আপডেট টাইম সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক কামাল হোসেনের ৩ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। কিন্তুু দন্ডপ্রাপ্ত শিক্ষক এখনো পলাতক। দন্ডপ্রাপ্ত শিক্ষকের বিরুদ্ধে ভিন্নমুখী দুর্নীতিসহ নানা অভিযোগও রয়েছে। অভিযোগে প্রকাশ, আয়া রুবনা বেগম কর্তৃক দায়েরকৃত নারী নির্যাতন মামলায় গত ১০ সেপ্টেম্বর হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল ১ এর বিজ্ঞ বিচারক উক্ত প্রধান শিক্ষক কামাল হোসেন কে ৩ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন। এ সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন। উল্লেখ্য, শিক্ষক কামাল হোসেনের বিরুদ্ধে বিদ্যালয়ে অনুপস্থিত, অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য, ঘুষ গ্রহন, বিদ্যালয়ের উন্নয়ন কাজে বাঁধা প্রধান, শিক্ষক কর্মচারীদের সাথে অশোভন আচরন, মোবাইলে হুমকি সহ নানা রকম অনিয়ম দুর্নীতির অভিযোগ ছিল। এ বিষয়ে গত ২১ এপ্রিল ২০২২ সালে বিদ্যালয়ের গভর্নিং বডি তাকে সাময়িক বরখাস্ত করেন। ৮ মে ২০২২ সালে মামলা দায়েরের পর ১৫ নভেম্বর ২০২২ সালে আদালত তার জামিন নামঞ্জুুর করে জেল হাজতে প্রেরণ করেন। পরবর্তীতে উক্ত শিক্ষক হাইকোর্ট থেকে জামিন নিয়ে আসেন। বহিস্কৃত শিক্ষক কামাল হোসেনের ভিন্নমুখী দূর্নীতির অভিযোগ জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার সহ দূর্নীতি দমন কমিশন ও শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক তদন্তে অভিযোগের সত্যতা প্রমানিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com