শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে শ্মশান ঘাট থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার বানিয়াচংয়ে হাওরে মাছ ধরতে গিয়ে নৌকাডুবি ॥ যুবকের মৃত্যু মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা অটোরিকশা চালকের সঙ্গে স্থানীয়দের বিরোধ ইনাতগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নোমান আহমেদকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ নবীগঞ্জে পূজা উদযাপন পরিষদের সম্মেলন ॥ উপজেলা সভাপতি রঙ্গলাল, সম্পাদক নীলকন্ঠ পৌর শাখায় সভাপতি মৃণাল ও সম্পাদক বিভূ বানিয়াচঙ্গের সন্দলপুর ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি ফলাফল বিপর্যয় চৌধুরী বাজারের কাচামাল হাটায় জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান উচ্ছেদ ও জরিমানা হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জে স্বপ্ন সোসাইটির বৃক্ষ রোপন চুনারুঘাটে শাশুড়ী হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন কারাদন্ড

নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন

  • আপডেট টাইম শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ “মাদককে না বলুন, জীবনে হ্যাঁ বলুন” এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার গজনাইপুর ইউনিয়নের ফুলতলি বাজারে ৬ মৌজা যুবসমাজ কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সংগঠনের আহ্বায়ক নুরুল হক তুহিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান পৌরস, জাকির হোসেন, খাইরুল ইসলাম খোকন, সদস্য সচিব শাহ সাইদুল ইসলাম রানা, যুগ্ম সদস্য সচিব শাহ ওমর আলী, আরিফ আহমেদসহ অনেকে।
বক্তারা বলেন, মাদক আজকের সমাজের জন্য এক ভয়ংকর অভিশাপ। মাদক কেবল ব্যক্তির জীবনকেই ধ্বংস করছে না, বরং পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। বক্তারা আরও বলেন, “মাদক নির্মূল করতে হলে সবাইকে সামাজিক ও আইনিভাবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সোচ্চার না হলে আগামী প্রজন্মকে বাঁচানো যাবে না।”
তারা জোর দিয়ে বলেন, যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হলে প্রতিটি পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। পাশাপাশি প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনসাধারণের ঐক্যবদ্ধ আন্দোলনই মাদকমুক্ত সমাজ গঠনে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com