সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান ॥ দুই জনকে জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৪ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় একটি অবৈধ ব্যাটারি (সিসা) কারখানায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকা রবিবার দুপুরে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় নবীগঞ্জ থানার একদল পুলিশ সহায়তা করে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই কারখানায় প্রতিদিন প্রায় সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার ব্যাটারি পুড়িয়ে সিসা আলাদা করা হতো। এতে নির্গত কালো ধোঁয়া ও অ্যাসিডের গন্ধে আশপাশের পথচারীরা ভোগান্তির শিকার হচ্ছিলেন। পাশাপাশি, পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র ছাড়াই পরিচালিত এই কারখানার বিষাক্ত রাসায়নিক পদার্থ ধানী জমি বেয়ে সরাসরি জোয়ালভাঙ্গার হাওর হয়ে কুশিয়ারা নদীর খালে মিশে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছিল।
অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(গ) ধারা অনুযায়ী— হোসাইন আহমদকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ২০ দিনের কারাদণ্ড ও আসাদুল্লাহকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com