বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ পৌরসভার বিভাগ ও শাখা প্রধানদের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তাগণ

  • আপডেট টাইম সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাগন বুনিয়াদি প্রশিক্ষনের অংশ হিসেবে হবিগঞ্জ পৌরসভার বিভাগ ও শাখা প্রধানদের সাথে মতবিনিময় করেন। গতকাল রবিবার সকালে ওই মতবিনিময় সভা শুরু হয়। সভাপত্বি করেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। সভার শুরুতে তিনি প্রজেক্টরে হবিগঞ্জ পৌরসভার কার্যক্রমগুলো তুলে ধরেন। এই মতবিনিময় সভায় অংশগ্রহনকারী দেশের বিভিন্ন অঞ্চলে দায়িত্বরত ৮ জন কর্মকর্তা হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম সম্পর্কে জানতে চান। হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম¥দ জাবেদ ইকবাল চৌধুরী এবং শাখা প্রধানগন পৌরসভার কার্যক্রম সম্পর্কে ধারণা দেন। এর মধ্যে হবিগঞ্জ পৌরসভার কর আদায়, জন্ম-মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্সসহ অনলাইন সেবাসমূহ সম্পর্কে আলোচনা হয়। এছাড়াও যানজট, বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিধন, ইমারত নির্মাণ, স্বাস্থ্য সেবা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। সফরকারী কর্মকর্তারা হবিগঞ্জ পৌরসভার গ্রিন স্কুল, ক্লিন স্কুল, দুর্যোগ ব্যবস্থাপনা মহড়াসহ উদ্ভাবনী কার্যক্রমের প্রশংসা করেন। তারা এই মতবিনিময় সভা ফলপ্রসু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com