বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশের ৪ সদস্যসহ ৭ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

  • আপডেট টাইম শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাজিদুল ইসলাম সোহাগসহ ৪ পুলিশ সদস্য ও অপর ৩জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। দ্রুত বিচার আদালতের বিচারক মোঃ কামরুল হাসান মামলাটি এফআইআর গন্যে রুজু করতে শায়েস্তাগঞ্জ থানাকে নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) মামলাটি দায়ের করেন হবিগঞ্জ সদর উপজেলার বড় বহুলা গ্রামের মশিউর রহমান জুয়েল। মামলার অন্যান্য আসামীরা হলেন- শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাড়ির নায়েক আরিফুল, কনস্টেবল রবি দাস, টিএসআই শাহজালাল, শায়েস্তাগঞ্জ পৌর এলাকার মহলুল সুনাম গ্রামের রাজু মিয়া, শাহ আলম ও রেল কলোনী এলাকার পলাশ মিয়া।
মামলার বিবরনে জানা যায়, মশিউর রহমান জুয়েল ঢাকা যাওয়ার উদ্দেশ্যে গত ১৯ আগষ্ট রাতে শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে যান। ওইদিন রাত ১টার দিকে উপবন ট্রেন শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে আসার কথা থাকলেও বিলম্ব হয়। এসময় মশিউর রহমান জুয়েল শায়েস্তাগঞ্জ রেল স্টেশনের ২ নম্বর ফ্যাট ফর্মে পায়চারী করাকালে কয়েকজন লোক তাকে হেনস্থা করে। তার কাছ থেকে মানি ব্যাগ ও মোবাইল কেড়ে নেয়। শোর চিৎকার করলে মশিউর রহমান জুয়েলকে রেল ওয়ে পুলিশ ফাড়িতে নিয়ে গিয়ে পুলিশ সদস্যরাও তাকে মারপিট করে। তাকে গাজা ও ইয়াবা দিয়ে ফাসানোর চেষ্টা করে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়। মশিউর রহমান জুয়েল হবিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের প্রসেস সার্ভার হিসাবে কর্মরত। বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন এডভোকেট এম এ মজিদ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com